কোরবানি ২০২৬
প্রতিবছরের মতো ২০২৬ সালেও আল-খায়ের ফাউন্ডেশন সম্মানিত দাতাদের সহযোগিতায় দেশের দরিদ্র, বিধবা, নিঃসন্তান, নদীভাঙনে সর্বশ্ব হারানো পরিবারের জন্য কোরবানির আয়োজন করতে যাচ্ছে। দরিদ্র পরিবারের সদস্যরা যেন ঈদের একটা দিন অন্তত গোশত-ভাত খেতে পারে সেই লক্ষেই এ আয়োজন। আল-খায়ের ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী ও কর্মীরা ইতিমধ্যে মাঠ পর্যায়ের কাজ শুরু করেছে। সবার সহযোগিতায় ইনশাআল্লাহ ৫০০টি কোরবানি দেওয়া সম্ভব হবে। আমরা আশা করছি এতে অন্তত ৩৫ হাজার দরিদ্র পরিবারে কোরবানির গোশত পৌঁছানো সম্ভব হবে। উল্লেখ্য, এই উদ্যোগে ২০২২ সালে ২৮,০৫০; ২০২৩ সালে ২৭,৪৫০, ২০২৪ সালে ২৪,৭৮০, এবং ২০২৫ সালে ৩০,০০০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়।

